18 November 2026, 07:55 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সাউথইস্ট ব্যাংকের নতুন শেয়ারহোল্ডার পরিচালক মো. নুরুল আফছার

Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে

সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. নুরুল আফছার। সম্প্রতি তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যুক্ত হন। মো. নুরুল আফছার ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক। বর্তমানে তিনি প্রতিষ্ঠান দুটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইলেক্ট্রো মার্ট লিমিটেড বাংলাদেশে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের প্রসারে সুপরিচিত একটি প্রতিষ্ঠান। অন্যদিকে, ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একজন সম্মানিত সদস্য।

এমবিএ ডিগ্রিধারী মো. নুরুল আফছারের রয়েছে ৩৩ বছরের দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতা। নিজের উদ্যোগ, ব্যবসায়িক দূরদর্শিতা ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে তিনি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উদ্ভাবনী চিন্তাভাবনা ও নতুনত্বের প্রতি অঙ্গীকারের কারণে বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending