অ্যামোনিয়া ও নিষিদ্ধ রং দিয়ে তৈরি হচ্ছিল বেকারিপণ্য
সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে
অ্যামোনিয়া, নিষিদ্ধ কৃত্রিম রং ও ফ্লেভার ব্যবহারের অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশে শাহজালাল বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রায় ১৬ হাজার টাকা মূল্যের কেমিক্যাল জব্দ করে ধ্বংস করা হয়।
শনিবার সকালে চন্দনাইশ পৌরসভা বাজারে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।
তিনি বলেন, বেকারিটিতে খাদ্য উৎপাদনে এসব কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়েছে।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

