18 November 2026, 03:18 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

গাংনী ও কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ১

Source: Meherpur Pratidin / Crime

সংবাদ থেকে

মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক তিনটি অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা, ভারতীয় মদ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক জব্দমূল্য ২ লাখ ৭২ হাজার ১৯৯ টাকা।

মঙ্গলবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবি জানায়, গত সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বুড়ির খাল নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসব মোবাইল ফোনের আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৮৫ হাজার ৪৯৯ টাকা।

একই দিন বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মহিষকুন্ডি ঘোনাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে মো. লালু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক জব্দমূল্য ১১ হাজার ৭০০ টাকা।

Original report: Meherpur Pratidin

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending