20 November 2026, 23:06 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মেহেরপুরে সারের কোনো সংকট নেই, সংকট ব্যবস্থাপনায়

Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে

মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, মেহেরপুরে সারের কোনো সংকট নেই এটি একেবারেই স্পষ্ট। সরকারের বরাদ্দের পরিসংখ্যান দেখলেই বোঝা যায়, মেহেরপুরে সারের কোনো সংকট নেই। সারের যে সংকট দেখা যাচ্ছে, সেটি মূলত ব্যবস্থাপনার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে মেহেরপুরে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা অনুযায়ী সার ব্যবস্থাপনা কার্যক্রমের ওপর মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমাদের কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিষ্কারভাবে আমাদের সাধারণ সম্পাদক কামরুল হাসানকে বলেছেন, আপনাদের কতটুকু সার প্রয়োজন, তা ১০ দিন আগে জানালে সে অনুযায়ী সার সরবরাহ করা হবে। সুতরাং এত আশ্বাসের পরও যদি সারের সংকট থাকে, তাহলে এই সংকটের জন্য দায়ী কারা? আপনারা (সার ডিলাররা), নাকি আমরা যারা আছি (বিএনপি নেতারা)?

Original report: Meherpur Pratidin

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending