মায়ের পা জড়িয়ে ছিল ২১ মাসের শিশু, গরম কড়াই উল্টে দগ্ধ শরীরের ৪০ শতাংশ
Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে
বোয়ালখালীতে গরম কড়াই উল্টে পড়ে দগ্ধ হয়েছে জান্নাতুল নুরী নামের ২১ মাস বয়সী এক শিশু। এতে শিশুটির শরীরের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা রবিউল হোসাইন জানান, সন্ধ্যায় তার স্ত্রী লাকড়ির চুলায় তরকারি রান্না সেরে কড়াই নামানোর সময় হাত ফসকে যায়। এ সময় কড়াইটি পা জড়িয়ে থাকা জান্নাতুলের গায়ে পড়ে। এতে মেয়েটির শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗