১৭ নভেম্বর ২০২৬, ১৮:১৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন ওসমান ফারুক, আসন শূন্য ঘোষণা

সূত্র: Bogura Live / রাজনীতি

সংবাদ থেকে

শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ছিলেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে তাঁর পদত্যাগের বিষয়টি অবহিত করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে সংসদ অধিবেশনের শুরুতে আসনটি শূন্য ঘোষণা করেন তিনি।

এর আগে ই-মেইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান ওসমান ফারুক। পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই সংসদ সদস্য। সেখান থেকেই পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

মূল প্রতিবেদন: Bogura Live

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর