২১ নভেম্বর ২০২৬, ১০:১৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

প্রচলিত ব্যাংকের চেয়ে পিছিয়ে ইসলামি ব্যাংকগু‌লো

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: দেশের ব্যাংক খাতে ইসলামি ব্যাংকিংয়ের পরিধি বাড়লেও আর্থিক সূচকে প্রচলিত ব্যাংকের তুলনায় পিছিয়ে পড়ছে এ খাত। আমানত, বিনিয়োগ ও সম্পদ—তিন ক্ষেত্রেই ইসলামি ব্যাংকগুলোর প্রবৃদ্ধি তুলনামূলক কম। বিশেষ করে প্রবাসী আয় সংগ্রহে ইসলামি ব্যাংকগুলোর অবস্থান দুর্বল হয়েছে। গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে আসা প্রবাসী আয় কমেছে ৩০ দশমিক ৬৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের মাসিক ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্স পরিসংখ্যান, সেপ্টেম্বর ২০২৬ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে নভেম্বর ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ইসলামী ও প্রচলিত ব্যাংকগুলোর বিভিন্ন আর্থিক সূচকের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ইসলামি ব্যাংকগুলোর আমানত দাঁড়িয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৫২০ কোটি টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪ লাখ ৬৬ হাজার ৯২৬ কোটি টাকা। অর্থাৎ এক বছরে আমানত বেড়েছে মাত্র ২ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে প্রচলিত ব্যাংকগুলোর আমানত একই সময়ে বেড়েছে প্রায় ১৪ দশমিক ৯৩ শতাংশ।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর