21 November 2026, 04:17 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল, জাতীয় দলে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক

Source: Bogura Live / Bangladesh

সংবাদ থেকে

সাত গোলের বড় জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলিয়ানরা। ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। জাতীয় দলের জার্সিতে এটিই তাঁর প্রথম হ্যাটট্রিক।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। একের পর এক আক্রমণে সিঙ্গাপুরের রক্ষণকে ব্যস্ত রাখেন ভিনিসিয়ুসরা। প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য আক্রমণ অব্যাহত রাখে তারা। ৬৫ মিনিটে রায়ান ও এস্তেভাওয়ের গোলে ব্যবধান দাঁড়ায় ৬-০। এ সময় গ্যালারিতে বসে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির প্রতিক্রিয়াও নজর কাড়ে। দলের বড় ব্যবধানের জয়ের মধ্যেও তাঁকে খুব একটা উচ্ছ্বসিত মনে হয়নি। ভিআইপি বক্সে বসে হাত নেড়ে কিছু একটা বলতে দেখা যায় ইতালিয়ান এই কোচকে।

Original report: Bogura Live

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending