পারমাণবিক যুগে বাংলাদেশের ঐতিহাসিক যাত্রা : জাতীয় গ্রিডে সরবরাহ রূপপুরের বিদ্যুৎ
Source: Mymensingh Pratidin / Bangladesh

সংবাদ থেকে
দীর্ঘ প্রতীক্ষা, নানা প্রতিকূলতা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে অবশেষে বাস্তবে রূপ নিয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন।
পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ আজ মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।
প্রথম ইউনিট থেকে প্রাথমিক পর্যায়ে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।
Original report: Mymensingh Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗