ধান মাড়াই, পায়েস-মুড়কিতে বগুড়ায় নবান্ন উৎসব
Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে
শিশুদের পায়েস, মুড়ি-মুড়কি ও বাতাসা খাইয়ে, নতুন ধান প্রতীকীভাবে মাড়াই এবং কবিতা ও গানের মধ্য দিয়ে বগুড়ায় পালিত হয়েছে নবান্ন উৎসব।
সোমবার (১৬ নভেম্বর) বিকালে শহরের রোমেনা আফাজ মুক্তমঞ্চে ‘ধানের কাব্য গানে, নবান্ন আসুক প্রাণে’ স্লোগানে এ উৎসবের আয়োজন করে বগুড়া শব্দকথন সাহিত্য আসর।
অনুষ্ঠানে বক্তব্য দেন- বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বগুড়া জেলা শাখার আহ্বায়ক ওয়াহিদ মুরাদ এবং ব্যবসায়ী সুমন সিং।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗