21 November 2026, 00:00 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া: গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ঘোষণা

Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভের মধ্যে কয়েকটি যানবাহন ভাঙচুর ও কয়েকটি কারখানায় ইটপাটকেল ছোড়া হয়েছে। এ অবস্থায় ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। দুপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে ভাঙচুরের আশঙ্কায় আজকের জন্য ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

সাধারণ ছুটি ঘোষণা দেওয়া কারখানাগুলো হলো- গাজীপুরের হোপলোন অ্যাপারেলস লিমিটেড, মাসকো কটন লিমিটেড, মাসকো টেক্স লিমিটেড, মাসকো জি-১, মাসকো জি-২, জারমস ইন্ডাস্ট্রিস লিমিটেড, বেইস ফ্যাশন, কাই অ্যালুমিনিয়াম, ইএইচ ফেব্রিক্স, জি জে ক্যাপস, ঐশী ফ্যাশন লিমিটেড, তানাজ ফ্যাশন, ভিয়েলাটেক্স, সেটান-২, দেওটি ফ্যাশন, জিজে ফ্যাশন, ডেনিম ফ্যাশন, এসএস সোয়েটার, সানচেরি বডি ফ্যাশন লিমিটেড, মিক সোয়েটার লিমিটেড, লুজিন ফ্যাশন লিমিটেড, কটন ক্লথিং লিমিটেড, মাসকো এমব্রয়ডারি লিমিটেড, টিএমএসএস অ্যাপারেলস লিমিটেড, টিপিও গার্মেন্টস, স্পিরিট গার্মেন্টস, সিভিউ গার্মেন্টস, পার্কভিউ গার্মেন্টস, টি জে সোয়েটার, রিওলাইফ লিমিটেড, সানি সোয়েটার, আরজি অ্যাপারেলস লিমিটেড, টাউজার ল্যান্ড, ওরিয়েন্ট সোয়েটার, এসএস সোয়েটার, লাকি স্টার গার্মেন্টস, এমএইচসি অ্যাপারেলস লিমিটেড, এইচ বি এস গার্মেন্টস, রয়েল ফুটওয়্যার, এসকে ট্রীম গার্মেন্টস, ওরিয়েন্ট সোয়েটার, রিপন গার্মেন্টস, এ ই সি অ্যাপারেলস লিমিটেড, জি এবং ফ্যাশন লিমিটেড, কে এ ডিজাইন, নিউ আর জি, তোসুকা অ্যাপারেলস লিমিটেড, কটন ক্লোথিন বিডি লিমিটেড, মার্চস্টিস গার্মেন্টস, আজম ফুট, ইকো টেক্স লিমিটেড, মাসকো পিকাসু গার্মেন্টস, এন্টাস ডিজাইন লিমিটেড, টঙ্গী এলাকার কনচেপ্ট নিটিং লিমিটেড, মিম ফ্যাশন লিমিটেড, বারাকা ফ্যাশন লিমিটেড, বিল্লা ট্রেড লিমিটেড, ডি.এইচ গ্লোবাল লিমিটেড, নিট বাজার লিমিটেড, তামিসনা অ্যাপারেলস লিমিটেড, প্যানাজিয়া ফ্যাশনওয়্যার লিমিটেড, ভবানীপুর এলাকার এনএজেড গ্রুপের ফকিরা গার্মেন্টস, আরএমজি গার্মেন্টস, বাঘের বাজার এলাকার মন্ডল ইন্টিমেন্টস গার্মেন্টস, গোল্ডেন রিফিট গার্মেন্টস, নতুন বাজার এলাকার এসরোটেক্স গার্মেন্টস, শ্রীপুরের এমএইচসি গার্মেন্টস, মেঘনা গ্রুপের সাবলাইন পোশাক কারখানা।

Original report: Dainik Purbokone

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending