‘কোনো শিশু যেন হাম-রুবেলার ক্যাচআপ ক্যাম্পেইনে বাদ না পড়ে’

সংবাদ থেকে
চট্টগ্রাম: নগরীর কোনো শিশু যাতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা না পেলে শিশুরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে। তাই নগরীর প্রতিটি শিশুকে টিকাদানের আওতায় আনতে হবে। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে, সেটি নিশ্চিত করতে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নগরীর এনায়েত বাজারের তুলাতলিতে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা ক্যাচআপ টিকাদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗