সাবেক মেয়র সাঈদ খোকন রিমান্ডে
Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন।
রাজধানীর ধানমন্ডি থানার এ মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বিকেল সাড়ে ৫ টায় আদালতে আনা হয়। সন্ধ্যা ছয়টার দিকে শুনানির জন্য এজলাসে হাজির করা হয়।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

