ই-বাংলাদেশ পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত
সূত্র: Dhaka News24 / রাজনীতি

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: সংসদীয় কার্যক্রম আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্পের সব কার্যক্রম তিন বছরের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ। এ লক্ষ্যে দরপত্র আহ্বানসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রকল্পের বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় এবং কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মূল প্রতিবেদন: Dhaka News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




