মিয়ানমারে পাচারকালে সাড়ে ৩৭ টন সিমেন্টসহ আটক ১
সূত্র: Sarabangla / অপরাধ

সংবাদ থেকে
চট্টগ্রাম: জেলার পতেঙ্গায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৩৭ টন ৫০০ কেজি সিমেন্টসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় সিমেন্ট পরিবহনে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সিমেন্ট জব্দ করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


