প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা এই সৌজন্য সাক্ষাতের সুযোগ পান। এ সময় দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ইন্টার্নরা তাদের চলমান ইন্টার্নশিপ কর্মসূচির বিভিন্ন কার্যক্রম, আইন পেশায় অর্জিত বাস্তব অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗