ইপিজেডের দুই গার্মেন্টসকর্মীকে বিদেশে চাকরির প্রলোভন, ৫ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র
Source: Chattogram Pratidin / Bangladesh

সংবাদ থেকে
বিদেশে লোক পাঠানোর নামে ভোলা থেকে ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মাথায় পালিয়ে আসেন চট্টগ্রামে। এবার চট্টগ্রামেও বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে দুই পোশাকশ্রমিকের কাছ থেকে হাতিয়ে নেন ৫ লাখ টাকা। এরপর দুই নারী সহযোগীসহ উধাও হয়ে যান তিনি।
তবে বাসার আসবাবপত্র বিক্রি করে রাতারাতি চলে গেলেও ময়লার স্তূপে ফেলে যাওয়া খামের ভেতরে থাকা কাগজ থেকে তাদের পরিচয় জানা গেছে।
অভিযুক্ত ব্যক্তির নাম শাহাদাত হোসেন। তার সহযোগী দুই নারী হলেন—শাহনাজ ও জেসমিন। ভুক্তভোগী দুই পোশাকশ্রমিক হলেন—বিলকিস আক্তার (৩০) ও লাবণী (৩৫)।
Original report: Chattogram Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗