১৭ নভেম্বর ২০২৬, ২২:৫৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বাংলাদেশি বিজ্ঞানীর হাত ধরে জিনের ভেতরেই নতুন অ্যান্টিবায়োটিকের সন্ধান

সূত্র: Chattogram Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

ব্যাকটেরিয়ার জিনের ভেতরেই লুকিয়ে থাকতে পারে মানুষের প্রয়োজনীয় নতুন ওষুধের উপাদান। অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধক্ষমতা যখন বিশ্বজুড়ে চিকিৎসাবিজ্ঞানের বড় চ্যালেঞ্জ, তখন অণুজীবের জিনগত তথ্য বিশ্লেষণ করে নতুন প্রাকৃতিক যৌগ তৈরির সম্ভাব্য উৎস খুঁজে বের করেছেন বাংলাদেশি গবেষক ড. খোরশেদ আলম। তাঁর একটি গবেষণায় স্ট্রেপ্টোমাইসিস নামের এক ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে ৩৬টি প্রাকৃতিক যৌগ তৈরির সম্ভাব্য জিনগুচ্ছ শনাক্ত হয়েছে। এর মধ্যে মায়ামাইসিন ও মায়ামাইসিন বি নামের দুটি অ্যান্টিবায়োটিক নিয়ে বিস্তারিত গবেষণাও করা হয়েছে।

ড. খোরশেদ আলম বর্তমানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের রসায়ন পরীক্ষণ উইংয়ে কর্মরত। চীনের শানডং বিশ্ববিদ্যালয়ের অণুজীব প্রযুক্তি বিষয়ক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ গবেষণাগার থেকে অণুজীববিজ্ঞানে পিএইচডি করেছেন তিনি। তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন মলিকুলার সায়েন্টিস্ট অধ্যাপক ড. ইউমিং জাং। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন খোরশেদ আলম। অণুজীবের জিনগত তথ্য বিশ্লেষণ করে সেখান থেকে মানুষের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক যৌগ খুঁজে বের করাই তাঁর গবেষণার অন্যতম প্রধান ক্ষেত্র।

সম্প্রতি বিএসটিআইয়ের চট্টগ্রাম কার্যালয়ে নিজের গবেষণার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন ড. খোরশেদ আলম। তিনি জানান, তাঁর গবেষণার গুরুত্বপূর্ণ একটি অংশ ছিল স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার সিএস-৭ নামের নতুন একটি ধরন নিয়ে। নতুন একটি উৎস থেকে ব্যাকটেরিয়াটি পৃথক করা হয়েছিল। এরপর এর পুরো জিনগত তথ্য বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণে দেখা যায়, ব্যাকটেরিয়াটির মধ্যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক যৌগ তৈরির সম্ভাবনা রয়েছে। এ জন্য এর জিনগত তথ্যের মধ্যে থাকা জিনগুচ্ছগুলো খুঁজে দেখা হয়। এতে ৩৬টি সম্ভাব্য জিনগুচ্ছ শনাক্ত করা হয়, যেগুলো বিভিন্ন প্রাকৃতিক যৌগ তৈরিতে ভূমিকা রাখতে পারে।

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর