19 November 2026, 07:48 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ইরানের ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্যের পর যা বললেন ট্রাম্প

Source: Daily Probaha / International

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু কি নাÑসাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ভেতরে এমন কোনো হামলার ঘটনা ঘটলে ইরানকে এমন চড়া মূল্য দিতে হবে, যা এর আগে কোনো দেশ কখনো দেয়নি।

ইরানের কর্মকা-ের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প আরও বলেন, আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি, কারণ তারা (ইরান) উন্মাদের মতো আচরণ করছে। আর ঠিক এ কারণেই তাদের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যাবে না। উল্লেখ্য, এর আগে সোমবার সিএনএন এক প্রতিবেদনে জানায় যে, নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান সম্ভবত যুক্তরাষ্ট্রের রাজধানীতে একটি ‘ডার্টি বোমা’ (তেজস্ক্রিয় পদার্থ মিশ্রিত বিস্ফোরক) বিস্ফোরণের পরিকল্পনা করছে।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending