১৭ নভেম্বর ২০২৬, ২৩:৫৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্য : যা বলছে ইরান

সূত্র: Daily Probaha / আন্তর্জাতিক

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ যুক্তরাষ্ট্রের রাজধানীতে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনা করা হচ্ছেÑমার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন সম্পূর্ণ অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।

এর আগে সিএনএন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায় যে, মার্কিন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত মিলছে তেহরান মার্কিন রাজধানীতে সম্ভাব্য ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা করছে। ওই সংবাদমাধ্যমটি জানায়, গোয়েন্দা তথ্যের সাথে পরিচিত সূত্রগুলো দাবি করেছে যে, তেহরান মার্কিন ভূখ-ের ভেতরে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।

যদিও এই হামলা বাস্তবায়নের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তারা নিয়েছে কি না, তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর