18 November 2026, 05:49 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

স্বাস্থ্য খাতে দুর্নীতির জবাবদিহিতা নিশ্চিত করুন

Source: Daily Probaha / Opinion & Editorial

সংবাদ থেকে

স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের বেশির ভাগ মানুষ প্রায়ই প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হয়। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও একই চিত্র। সরকারি হাসপাতাল বা বেসরকারি প্রতিষ্ঠানÑসর্বত্রই রোগী বা রোগীর স্বজনদের হয়রানির শিকার হতে হয়।

পদে পদে বাড়তি অর্থ ব্যয় করতে হয়। এটিই অলিখিত সাধারণ নিয়ম। বাংলাদেশ হেলথ ওয়াচের দ্বিবার্ষিক (২০২৫-২৬) প্রতিবেদনে দেশের স্বাস্থ্য খাতের এমন দুর্নীতির চিত্র উঠে এসেছে। বলা বাহুল্য, দেশের স্বাস্থ্য খাতের বাস্তবতাও এটিই। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, সংস্থাটির পক্ষ থেকে গত রবিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ‘দুর্নীতির মোকাবিলা : বাংলাদেশের স্বাস্থ্য খাতে সুশাসন জোরদারকরণ’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে দেশের স্বাস্থ্য খাতের যে করুণ চিত্র উঠে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এতে বলা হয়, রোগ নির্ণয় কেন্দ্রগুলো এক শ্রেণির চিকিৎসককে পরীক্ষা ফির ২০ থেকে ৫০ শতাংশ কমিশন দিচ্ছে। এ নিয়ে চলছে প্রতিযোগিতা। আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া গেছে।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending