স্থানীয় সরকার প্রশাসন ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে আপসের যুব সংলাপ
সংবাদ থেকে
খবর বিজ্ঞপ্তি ঃ নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ, বৈষম্যমূলক সামাজিক দৃষ্টিভঙ্গি ও ক্ষতিকর সামাজিক রীতিনীতি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে খুলনায় “নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলায় স্থানীয় সরকার, প্রশাসন ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে যুব সংলাপ” শীর্ষক একটি অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রূপসার সিএসএস আভা সেন্টারে আপস যুব সংগঠনের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় পরিচালিত “সমতায় তারুণ্য” প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়। সংলাপে যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সংলাপের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ে বিদ্যমান নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ ও বৈষম্যমূলক সামাজিক চর্চা চিহ্নিত করা এবং তা মোকাবিলায় সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের পথ তৈরি করা।
যুব উন্নয়ন অধিদপ্তর, খুলনার উপপরিচালক মোঃ আবুল কালাম নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপের বিভিন্ন উদাহরণ তুলে ধরে বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোর গ্যাং মোকাবিলায় সম্মিলিত সচেতনতার ওপর গুরুত্ব দেন। তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিটি ট্রেডভিত্তিক প্রশিক্ষণে জেন্ডার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗