নগরভবনে বোমা হামলার ঘটনায় গ্রেফতারকৃত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর সাত দিনের রিমান্ডের আবেদন
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টারঃ নগরভবনে পেট্রোল বোমা হামলার ঘটনায় ব্যবহৃত মটর সাইকেলসহ গ্রেফতারকৃত চালক ওলি অপি (২৬)কে এ মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। একই সাথে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। অপি নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী বলে দাবি করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআ্ই জুয়েল মোল্লা।
তিনি বলেন, পেট্রোল বোমা হামলাকারীরা মটর সাইকেলে ছিল। ওই মটর সাইকেলটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত অপি অগ্রনী ব্যাংক কলোনীর বাসিন্দা মৃতঃ ইসরাফিলের ছেলে। উল্লেখ্য, রবিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা নগরভবনে পেট্রোল বোমা নিক্ষেফ করেন।
তবে তেমন কোন ক্ষয় ক্ষতি হয়নি। এ ঘটনায় কেসিসির নিরাপত্তা সুপার আলমগীর বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় মামলা দায়ের করেছেন। বাদী বলেন, প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নির্দেশনায় তাদের নিজস্ব স্থ্পানায় নিরাপত্তা চৌকি জোরদার করা হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗