মুশফিককে পেছনে ফেলে বিশ্বরেকর্ডের সামনে লিটন

সংবাদ থেকে
প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ ব্যাট হাতে সেঞ্চুরির পর গ্লাভস হাতেও দুর্দান্ত লিটন কুমার দাস। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের এক ইনিংসে ৬টি ক্যাচ নিয়ে বাংলাদেশের হয়ে নতুন রেকর্ড গড়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। এবার তার সামনে হাতছানি বিশ্বরেকর্ডের।
আর মাত্র একটি ক্যাচ নিতে পারলেই টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডে ভাগ বসাবেন তিনি। ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি করেন ৩২ বছর বয়সী লিটন। এরপর উইকেটের পেছনে দাঁড়িয়েও নিজের ধারাবাহিকতা ধরে রাখেন তিনি।
এর আগে টেস্টের এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫টি করে ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসের। ২০১৩ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে নিয়মিত উইকেটকিপার হিসেবে ৫টি ক্যাচ নিয়েছিলেন মুশফিক। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিপক্ষে বদলি কিপার হিসেবে সমান ক্যাচ নিয়েছিলেন ইমরুল।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗