১৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

লন্ডনে নাহিদের সংবর্ধনায় হামলা : নিন্দা জানালো সরকার

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে হামলা এবং প্রবাসী বাংলাদেশিদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সোমবার (১৬ নভেম্বর) লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশিদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন। তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সরকারের বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের ওপর এ ধরনের সহিংস ও সন্ত্রাসী কর্মকা-ের তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর