
দক্ষিণ গফরগাঁওয়ে কৃষি প্রণোদনার সার-বীজ বিতরণ
গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি:ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার ২০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে এসব বিতরণ করা হয়।শীতকালীন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বিতরণ করা হয়।বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি জাম্নাতুল নাইম।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)নুরুল হুদা মনির,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাকুরা নান্মী,কৃষি সম্প্রসারণ অফিসার আনোয়ার হোসেন ও মো. শফিউর রহমান খান এবং দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ প্রশাসকগণ।এসময় উপজেলার ২০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়।প্রতিজন কৃষক ১ কেজি সরিষা বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রণোদনা পাবেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗