খুলনায় নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ : আটক এক
Source: Daily Probaha / Bangladesh
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীতে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে অপু শেখ নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় অভিযুক্তকে হাতেনাতে আটক করার দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনরা।
ভুক্তভোগী রাফিয়া বিন তুলি নগরীর হামিদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে পূর্ব বানিয়াখামার এলাকার আব্দুল ওহাব গাজীর মেয়ে। অভিযুক্ত অপু শেখ একই এলাকার গোলাম শেখের ছেলে।
ভুক্তভোগীর ভাই খালিদ বিন ওয়ালিদ জানান, তাঁর নাবালক বোনকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়ভাবে পরিচিত অপু শেখকে হাতেনাতে আটক করেন তিনি। তাঁর অভিযোগ, অপু তাঁর বোনকে নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি বুঝতে পেরে তিনি তাঁকে আটক করেন।
Original report: Daily Probaha
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗