যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এসময় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানাধীন সামাদ সুপার মার্কেটের সামনে হানিফ ফ্লাইওভার থেকে এ ককটেল নিক্ষেপ করা হয়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার রাত ১০টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗