হেমন্ত
Source: Dainik Azadi / Bangladesh

সংবাদ থেকে
হেমন্তেরই আগমনে ফুটল মুখে হাসি কাটতে ফসল ছুটছে মাঠে কাস্তে নিয়ে চাষী। কিষাণীরা ব্যস্ত থাকে ফসল তোলার কাজে নাইরে সময় একটু তাদের সকাল বিকাল সাঁঝে। আমন ধানে ভরবে গোলা বাজবে সুখের বাঁশি মনের মাঝে তাইতো চাষীর স্বপ্ন রাশি রাশি। ঘরে ঘরে পিঠাপুলির মিষ্টি মধুর ঘ্রাণ আনন্দেতে ভরে ওঠে সবার মন ও প্রাণ।
Original report: Dainik Azadi
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗