গাংনীতে জয় বাংলা লেখা ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার
Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে
মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। উদ্ধার করা বস্তুগুলোর মধ্যে তিনটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়্যারম্যানপাড়া থেকে তিনটি এবং বুধবার সকাল ৭টার দিকে পাশের বোলতলা ব্রিজের ওপর থেকে আরও তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চেয়্যারম্যানপাড়ার মৃত রুহুল কুদ্দুসের ছেলে মো. হযরত আলীর বাড়ির মার্কেটের সামনে দুর্বৃত্তরা লাল টেপে মোড়ানো তিনটি বস্তু রেখে যায়। এ ছাড়া পার্শ্ববর্তী বোলতলা বাজারের অদূরে ব্রিজের ওপর থেকেও আরও তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
Original report: Meherpur Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗