সূচকের উত্থানে চলছে লেনদেন

সংবাদ থেকে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেনের প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৪৫ পয়েন্ট বেড়েছে।
বুধবার বেলা ১১টা ২ মিনিটে ডিএসইর বাজারচিত্র অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৪ দশমিক ২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯০ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইএস সূচক ৩ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯ দশমিক ০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময় ডিএসইতে মোট ২৭৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ০৩ লাখ ১০ হাজার ৫৯৩টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেনের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৮১৮টি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

