পিরোজপুরে দুই বাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে
পিরোজপুরের ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার সিয়াম দ্বগ্ধ হয়ে মারা যান।
বুধবার (১৮ নভেম্বর) ভোর পৌনে চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
স্থানীয়রা জানায়, রাতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় আগুন ছড়িয়ে পড়লে সিয়াম ভেতরে আটকা পড়ে মারা যান।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗