21 November 2026, 06:47 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

যানজটের ধীরগতিতে বাড়ছে রপ্তানি ব্যয়; ২০ কিলোমিটার যেতে লাগে ৫ ঘণ্টা

Source: Suprobhat Bangladesh / Business

সংবাদ থেকে

চট্টগ্রাম বন্দরের কাছেই কারখানা, ডিপো কিংবা রপ্তানিপণ্য পরিবহনের গন্তব্য। দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। স্বাভাবিক সময়ে এই পথ পাড়ি দিতে এক ঘণ্টার মতো লাগার কথা। কিন্তু যানজটের কারণে এখন একই পথ পাড়ি দিতে লাগছে চার থেকে পাঁচ ঘণ্টা। বন্দরের প্রবেশপথ, পোর্ট কানেকটিং সড়ক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ইপিজেড এলাকায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান।

এতে কারখানায় কাঁচামাল পৌঁছাতে দেরি হচ্ছে, সময়মতো বন্দরে নেওয়া যাচ্ছে না রপ্তানিপণ্যও। একদিকে জাহাজ ধরার সময়সীমা, অন্যদিকে পরিবহন ও জ্বালানি ব্যয়। সব মিলিয়ে চট্টগ্রামকেন্দ্রিক রপ্তানি বাণিজ্যে বাড়ছে খরচের চাপ। ব্যবসায়ীদের দাবি, যানজট, জ্বালানির মূল্যবৃদ্ধি ও ডিপো চার্জ বাড়ায় পরিচালন ব্যয় বেড়েছে ১৫ থেকে ২০ শতাংশ।

চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য ও কনটেইনার ওঠানামায় ২০২৫-২৬ অর্থবছরে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও বন্দরের বাইরে পণ্য পরিবহনে দীর্ঘদিনের ভোগান্তি কাটেনি। আমদানি পণ্য খালাসে দীর্ঘসূত্রতা, সড়কে যানজট এবং বাড়তি লজিস্টিক ব্যয় রপ্তানিকারকদের প্রতিযোগিতার সক্ষমতায় চাপ তৈরি করছে।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending