এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই: সিইসি

সংবাদ থেকে
ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাকে সম্পূর্ণ দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। কোনো ‘ব্লেম গেইম’ বা দোষারোপ নয়, বরং এনআইডি সেবা সহজ করতে এবং জনগণের ভোগান্তি কমাতে যা যা প্রয়োজনীয়, সুনির্দিষ্ট সেই পদক্ষেপ ও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ শীর্ষক কর্মশালার উদ্বোধনী ও প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরাও অংশগ্রহণ করেছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


