ভান্ডারিয়ায় বাসে আগুন : ঘুমন্ত হেলপার নিহত

সংবাদ থেকে
পিরোজপুরের ভান্ডারিয়ায় থামিয়ে রাখা দুটি বাসে আগুন দিয়ে পুড়িযে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের মধ্যে ঘুমিয়ে থাকা মো. সিয়াম নামে একজন বাস হেলপার নিহত হয়েছেন। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন দেখে টহুলরত পুলিশ এসে আশেপাশের বাসের ভিতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাহক নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗