20 November 2026, 21:48 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ

Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: দেশের জাতীয় গ্রিডে প্রথমবারের মতো যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ। গতকাল মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। সংযোগের ২৯ মিনিট পর বিকাল ৩টা ৪৫ মিনিটে ইউনিটটির উৎপাদন ছিল ৩৫০ মেগাওয়াট। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে সরবরাহ ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়। পরে সাংবাদিকদের তিনি জানান, পরীক্ষার ফল সন্তোষজনক। পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

বিদ্যুেকন্দ্রটির নির্মাণ প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গতকাল গ্রিডের সঙ্গে জেনারেটর যুক্ত করার আগে দুই পাশের বিদ্যুতের ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সিসহ প্রয়োজনীয় বৈশিষ্ট্যে সামঞ্জস্য আনা হয়। এই গ্রিড সিনক্রোনাইজেশন এবং সংযোগের পর উৎপাদন বাড়িয়ে দেখা হয়, কেন্দ্রের যন্ত্রপাতি ও নিয়ন্ত্রণব্যবস্থা জাতীয় গ্রিডের সঙ্গে কতটা স্থিতিশীলভাবে কাজ করে। মঙ্গলবারের সংযোগের মধ্য দিয়ে রূপপুরের প্রথম ইউনিটে সেই পরীক্ষা শুরু হলো।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending