টাকার বিপরীতে বাড়ল ইউরো ও পাউন্ডের দাম, অপরিবর্তিত ডলার

সংবাদ থেকে
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত বিনিময় হার অনুযায়ী ডলারের বিপরীতে টাকার দর অপরিবর্তিত রয়েছে। তবে আগের দিনের তুলনায় ইউরো, ব্রিটিশ পাউন্ড ও সিঙ্গাপুর ডলারের দাম কিছুটা বেড়েছে। অন্যদিকে অস্ট্রেলীয় ডলার, সুইডিশ ক্রোনা ও চীনা ইউয়ানের দাম কমেছে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে ওয়েবসাইটে বিভিন্ন বৈদেশিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
এদিন এক ইউএস ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা, এক ইউরো ১৩৭ টাকা ১৯ পয়সা, এক ব্রিটিশ পাউন্ড ১৬৪ টাকা ৭৬ পয়সা, এক অস্ট্রেলীয় ডলার ৮৩ টাকা ৯৭ পয়সা, এক জাপানি ইয়েন ৭৮ পয়সা, এক কানাডীয় ডলার ৮৭ টাকা ২৪ পয়সা, এক সুইডিশ ক্রোনা ১২ টাকা ৩১ পয়সা, এক সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৮১ পয়সা, এক চীনা ইউয়ান রেনমিনবি ১৮ টাকা ৭১ পয়সা, এক ভারতীয় রুপি এক টাকা ৩৩ পয়সা এবং এক শ্রীলঙ্কান রুপি দুই টাকা ৬৭ পয়সায় বিনিময় হচ্ছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


