21 November 2026, 02:39 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা

Source: Dhaka News24 / International

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিছু অংশ ‘দখল’ করে রেখেছে এবং আমেরিকান গণমাধ্যম যুদ্ধকালীন এই পরিস্থিতি নিয়ে কোনো সংবাদ প্রকাশ করছে না বলে দাবি করেছেন মার্কিন রক্ষণশীল পডকাস্টার টাকার কার্লসন। বুধবার (১৭ নভেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

সোমবার প্রকাশিত একটি পডকাস্টে মার্কিন ভূ-রাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েইচার্টের সাক্ষাৎকার নেওয়ার সময় কার্লসন বলেন, ‘হুথিরা এখন সৌদি রাজতন্ত্রের জন্য সত্যিকার অর্থে হুমকি হয়ে দাঁড়িয়েছে।’ তিনি আরও বলেন, ‘তারা এই মুহূর্তে সৌদির একটি অংশ দখল করে আছে… আমি জানি না এটি আমেরিকান মিডিয়ায় প্রচারিত হচ্ছে কি না, তবে এটি একটি সত্য ঘটনা। এটি অনেক বড় একটি বিষয়।’ তিনি যোগ করেন, ‘এই মুহূর্তে কি সৌদি মাটিতে হুথি বাহিনী আছে? হ্যাঁ, আছে।’

সৌদি ভূখণ্ড ‘দখলের’ এই তথ্য তিনি কোথা থেকে পেয়েছেন তা কার্লসন উল্লেখ করেননি, তবে তিনি প্রায়ই আরব উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলেন। গত অক্টোবরে দ্য ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছিল যে কার্লসন ভূমধ্যসাগরে অবস্থিত প্রমোদতরীতে ‘কয়েকজন আরব উপসাগরীয় রাজপরিবারের সদস্যের’ সঙ্গে দেখা করেছিলেন এবং সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘এই সপ্তাহে’ উপসাগরীয় নেতাদের সঙ্গে তার কথা হয়েছে।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending