ভিক্টোরিয়া মিশন স্কুলের বার্ষিক আনন্দোৎসব

সংবাদ থেকে
ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিক্টোরিয়া মিশন প্রাইমারি স্কুল, ময়মনসিংহের বার্ষিক আনন্দোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬
আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকালে নগরীর কাঁচিঝুলি সাহেব কোয়ার্টার এলাকার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ভিক্টোরিয়া মিশন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা মুন্নী সরকার জানান, ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি ১৮৮৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, বিদ্যালয়ের মূল লক্ষ্য হলো একটি সৃজনশীল ও যত্নশীল পরিবেশে সকল শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ সাধন এবং বাস্তব জীবনের জন্য প্রকৃত শিক্ষায় প্রস্তুত করে বৈশ্বিক ভাবাপন্ন ও স্থানীয়ভাবে দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗