কর্ণফুলীতে শিশু সন্তান বিক্রির বিরোধে বাবাকে হত্যা, দুই ছেলে গ্রেপ্তার
সূত্র: Suprobhat Bangladesh / অপরাধ

সংবাদ থেকে
কর্ণফুলীতে নুরুল আবছার (২২) হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। সংস্থাটির দাবি, ১৪ মাস বয়সী এক শিশুকে দুই লাখ টাকায় বিক্রির ঘটনা নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ সুমন (৩১) ও মোহাম্মদ আকাশ (২১)। তারা দুজনই কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকার বাসিন্দা। তাদের বাবা আবদুছ ছমদ। মঙ্গলবার রাতে উপজেলার সৈন্যরটেক ও বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বুধবার এসআরবি-৭-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ নভেম্বর রাত ১০টার দিকে মুঠোফোনে কল করে নুরুল আবছারকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এরপর তিনি নিখোঁজ ছিলেন।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




