মৌলভীবাজার সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান: বিপুল পরিমাণ পান, জর্দা ও চুন জব্দ

সংবাদ থেকে
মৌলভীবাজার২৪ ডেস্ক:মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা সেবা চলাকালীন সময়ে ওয়ার্ডের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের নির্ধারিত কতৃপক্ষ ও সংশ্লিষ্ট তদারকি টিম বিভিন্ন ওয়ার্ডে ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানে বেড ও বিভিন্ন কোণায় লুকিয়ে রাখা অবস্থায় বস্তা ও পলিথিনভর্তি বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা এবং চুন উদ্ধার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. প্রনয় কান্তি দাশ, সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিকসহ হাসপাতালের কতৃপক্ষ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



