দুর্নীতির দায় শ্রমিকের মজুরি দিয়ে মেটানো যাবে না : দেবপ্রিয়
সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে
ব্যবসা ও রাজনৈতিক অঙ্গনের দুর্নীতি এবং সুশাসনের ঘাটতির দায় শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে মেটানো যাবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, উদ্যোক্তাদের নানা সমস্যা থাকতে পারে, অর্থনীতিতেও নিম্নচাপ চলছে।
কিন্তু দুর্নীতি ও অব্যবস্থাপনার ভর্তুকি শ্রমিকদের দিতে হবে, এমন কোনো ন্যায্যতা নেই। এ ক্ষেত্রে শেষ পর্যন্ত জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬ : বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




