
বাংলাদেশি ৩৫ জন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে ইসহাক দারের সাক্ষাৎ
বাংলাদেশের ৩৫ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার। এ সময় তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক সাদৃশ্য এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে তিনি এসব কথা বলেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (মোফা) ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তাটি ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজেও পুনঃপ্রকাশ করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

