১৯ নভেম্বর ২০২৬, ১৯:৩৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বুড়িচংয়ে ফিশারিতে বিষ, ৩০ লাখ টাকার ক্ষতি

সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে

কুমিল্লার বুড়িচং উপজেলায় পূর্বশত্রুতার জেরে ৩২০ শতক আয়তনের একটি ফিশারিতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মাছচাষি মোশাররফ হোসেন ও তার বড় ভাই যুবদল নেতা জহিরুল ইসলাম।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বাকশীমুল গ্রামের উত্তর-পূর্ব পাড়ায় অবস্থিত ফিশারিতে গিয়ে পানিতে অসংখ্য মরা মাছ ভেসে থাকতে দেখেন মোশাররফ হোসেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই ফিশারিতে বিষ প্রয়োগ করে। বুধবার সকালে ফিশারিতে গিয়ে মোশাররফ হোসেন দেখেন, পুরো জলাশয়জুড়ে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর