খরাতেও টিকে থাকবে চা গাছ, নতুন সম্ভাবনা দেখালেন বাকৃবির গবেষকেরা

সংবাদ থেকে
বাকৃবি: জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও খরার ঝুঁকি বাংলাদেশের কৃষি উৎপাদনের জন্য ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এর প্রভাব পড়ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল চায়ের ওপরও। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের চা-বাগানগুলোতে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব দেখা দিলে চা গাছের নতুন কুঁড়ি গজানো, পাতার বৃদ্ধি ও উৎপাদন ব্যাহত হয়।
এমতাবস্থায় খরাপ্রবণ পরিবেশে টিকে থাকতে সক্ষম চায়ের জিনোটাইপ শনাক্ত করে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) পরিচালক ড. ইসমাইল হোসেনসহ একদল গবেষক। গবেষণাটি বিটিআরআইয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের গবেষকদের পাশাপাশি বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের একাধিক গবেষকের যৌথ সহযোগিতায় পরিচালিত হয়েছে।
তাদের গবেষণায় পাঁচটি চায়ের জিনোটাইপ ও একটি প্রচলিত জাতের মধ্যে তুলনামূলক মূল্যায়ন করে বি/৮/৯৩ নামের একটি জিনোটাইপকে সবচেয়ে খরা সহনশীল হিসেবে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি এমজেড/৩৯ জিনোটাইপটি মাঠপর্যায়ের পরিস্থিতিতে ভালো অভিযোজনক্ষমতার পরিচয় দিয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





