বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম
Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে
পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন মো. শফিকুল ইসলাম। এর আগে তিনি ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে পরিচালক (পরিসংখ্যান) হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ (প্লানিং, প্রমোশন এন্ড ট্রান্সফার উইং) থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
‘বাংলাদেশ ব্যাংকের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদে পদোন্নতির নীতিমালা, ২০২২’-এর বিধান মোতাবেক এই পদোন্নতি কার্যকর হবে। পদোন্নতির পর তাকে প্রধান কার্যালয়ে সংযুক্ত করে পুনরায় ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নির্বাহী পরিচালক (পরিসংখ্যান)-এর দায়িত্ব অর্পণ করা হয়েছে।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗