১৮ নভেম্বর ২০২৬, ১৭:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সূত্র: Silkcity News / রাজনীতি

সংবাদ থেকে

নাটোরের গুরুদাসপুরে বিএনপির কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় লোকজন জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে তারা বিএনপির কার্যালয়ের সামনে আগুন জ্বলতে দেখেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নয়ন ইসলাম বলেন, ইউনিয়ন বিএনপির কার্যালয়টি ১৪ মাথা এলাকায় অবস্থিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে কার্যালয়টিতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন। সপ্তাহখানেক আগেও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে মশাল মিছিল বের করেন। ওই নেতাকর্মীরাই কার্যালয়ে ককটেল নিক্ষেপ করেছেন।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর