টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ

সংবাদ থেকে
নিউজ ডেস্ক : গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর টুঙ্গিপাড়ার পাটগাতি দক্ষিণ পাড়ার বাড়িসহ তাঁর আত্মীয়-স্বজনের অন্তত ১৫টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব বাড়িতে আগুন দেন। এর আগে সেখানে ভাঙচুর করা হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আগুন দেওয়ার আগে বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। আওয়ামী লীগ নীতি
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকে বন্ধ রয়েছে থানার কার্যক্রম। হামলার সময়ই থানা থেকে চলে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা। হামলাকারীদের দেওয়া আগুনে পুলিশের ৯টি সরকারি গাড়ি পুরোপুরি পুড়ে গেছে।
আজ দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, পাটগাতিতে সংসদ সদস্য এস এম জিলানীর পুড়িয়ে দেওয়া বাড়ি থেকে এখনো ধোঁয়া উড়ছে। মধুমতি নদীর তীরে আড়াই তলা পাকা বাড়ির সব জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। কিছুই আর অক্ষত নেই। পাশেই তাঁর পৈত্রিক টিনের ঘরও ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর চাচাতো ভাই এস এম মাহমুদের বাড়িসহ ১৪ জন আত্মীয় স্বজনের বাড়ি পোড়ানো হয়েছে। বেশিরভাগ বাড়ি টিনের তৈরি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






