মৌলভীবাজার আল আমিন স্টোর প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা
Source: Moulvibazar24 / Bangladesh

সংবাদ থেকে
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল খাদ্যপণ্য বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ রাসায়নিক ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় ‘আল আমিন স্টোর’ নামের প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজনিন ইসলাম এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, বহুল পরিচিত কাঁচামাল বিক্রেতা প্রতিষ্ঠান আল আমিন স্টোরে তল্লাশি চালিয়ে বেশ কিছু মারাত্মক অসংগতি ও অপরাধের সত্যতা পাওয়া যায়।
Original report: Moulvibazar24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗