ঢাকায় ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ, চার বাসে আগুন
Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি ছয়টি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
পুলিশের পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম বলেন, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। বাসে কোনো যাত্রী ছিলেন না। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

